Showing posts with label ড্রাফট লেটার. Show all posts
Showing posts with label ড্রাফট লেটার. Show all posts

Thursday, 9 January 2014

ড্রাফট লেটার

১০)

ভাবিস না বদলে গেছি আমি।
সময়টা বদলে গেছে,
বদলে গেছে হাতঘড়ি
বদলে গেছে-
তোর আর আমার
চাওয়া পাওয়ার চাওয়া-চাওয়ি।

প্রচন্ড শীত
আমাদের মাঝে স্থান করে নিয়েছে-
কোন এক সাইবেরিয়ান অতিথি পাখি
তুই ভাবছিস-
এতো শীতে.. হ্যাঁ এতো শীতে
কেন এসেছে এ পাখি?
বারবার ভেবে মুগ্ধ হচ্ছিস..
আর বারবার.. মুগ্ধই হচ্ছিস!

আর আমি ভাবছি-
আমি ভাবছি হায়
মাইনাস কয়েক ডিগ্রী সেলসিয়াস
সহ্য করতে পারেনি তাই
নাতিশীতোষ্ণ এ অঞ্চলে
উড়ে এসেছে জুড়ে বসেছে
ঠিক আমাদের মাঝামাঝিতে..
আর মুগ্ধ হচ্ছিস তুই!

সময় হবে
ঘড়ির কাঁটা ঘুরবে
ক্যালেন্ডারের পাতা বদলাবে
ফিরে যাবে সাইবেরিয়ান পাখি
আমি জানি..
আমি জানি তুই ফিরে আসবি
ফিরে আসবি ভুল বোঝা শঙ্খের সুরে
হয়তো একটু জল ফেলে কাঁদবি
এ আর এমন কি?!
মাঝখানের এ সময়টা হবে ফাঁকি।
বুঝবি..
মানুষকে বোঝার অনেকটা এখনো বাকি।


০৯.০১.২০১৪ (শেষ প্যারা)
ডিসেম্বর ২০১৩'র কোন এক দিন (বাকি অংশ)



১১)

যাচ্ছে দিন, বাড়ছে ঋণ
সুদিন আসছে কই?
নীড়গুলোতে পাখি ফেরে
একলা বসে রই

সন্ধ্যা নামে, রাস্তা পাড়ে
ফুচকা খাচ্ছে ওই,
নিয়ন আলোয় যায় না চেনা
চেনা তুই কই?


(ডিসেম্বর ২০১৩)

Tuesday, 10 December 2013

ড্রাফট লেটার

৯)

এ কার চোখ?
আমি এ চোখে স্বপ্ন দেখিনি।
এ চোখ ধূলোঝড়ে আঘাত পায়নি,
মিথ্যেবাদী তোমার জন্যে-
এ চোখ আহত দৃষ্টিতে চেয়ে থাকেনি।

তবে এ কার চোখে
আমি আবারো নিঃসঙ্গ তোমায় দেখছি?

১০.১২.১৩

Wednesday, 27 March 2013

ড্রাফট লেটার

৮)

শুনলাম তুমি নাকি ইদানিং..
মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে থাকো?
ফুঁপিয়ে কাঁদো নাকি?
খুব একা লাগে?
পৃথিবীটা অচেনা গ্রহ মনে হয়?

না, আমিতো জানি অনেক কঠিন তুমি
আবেগ লুকোতে জানো
মিথ্যে হাসিতে প্রতিক্রিয়া লুকিয়ে রাখো
ক্লিন ইমেজের খাতিরে বিশ্বস্ত সঙ্গী ছাড়তে জানো..

তাহলে কিসের এতো একাকীত্ব,
কিসের এতো ভয়?
টুপ করে চোখের জল পড়ে যাবে বলে?!

চিন্তা করোনা,
রাঙ্গা চোখে এক পশলা বৃষ্টি পবিত্র করে দেবে তোমায়,
আমার বুকে জমে থাকা অভিমানের পাহাড় ধসে গুড়ো গুড়ো হয়ে যাবে
..অপেক্ষায় থাকলাম!

২৭.০৪.১৩